গান – লাল পাগুড়ী বেঁধে মাথে রাজা হলে মথুরাতে
কথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সুর – সুধীন দাশগুপ্ত,
শিল্পী – মান্না দে
ছবি – ডাক হরকরা, ১৯৫৮
লাল পাগুড়ী বেঁধে মাথে রাজা হলে মথুরাতে,
বাঁশী ছেড়ে দণ্ড হাতে বঁধু হলে দণ্ডদাতা !
এখন, কলঙ্কিনী রাধায় দণ্ড না দিলে, মান থাকে কোথা
ও বঁধু, তুমি রাজা হয়ে কেন হলে হায় বিধাতা !
কাঁদে তোমার বাঁশি চূড়া, তোমার নূপুর, পীত-ধড়া,
তমাল তলে কাঁদে বন্ধু আমার হৃদয়-আসন পাতা
ঐ মণিমালার ছটায় লাজে হয় না আমার মালা গাঁথা
এখন আমি নালিশ করি,— মাখন চুরি বসন চুরি,
শেষে মন অপহরি ফেরারী চোর গেল কোথা
বেঁধে এনে বিচার করো রাজা হে শুনবো নাকো ছুতোনাতা
Leave a Reply