গান – বঁধু, তোমার গরবে গরবিনী আমি
কথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সুর – পঙ্কজকুমার মল্লিক
শিল্পী – গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায়
ছবি – রাইকমল, ১৯৫৫
বঁধু, তোমার গরবে গরবিনী আমি
রূপসী তোমার রূপে।
হেন মনে লয়, ও দুটি চরণ
সদা নিয়ে রাখি বুকে।।
অন্যের আছয়ে অনেক জনা
আমার কেবল তুমি,
পরাণ হইতে শত শত গুণ
প্রিয়তম বলি মানি।।
Leave a Reply