গান – চাঁদ দেখে কলঙ্ক হবে বলে কে দেখে না চাঁদ
কথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সুর – অনিল বাগচি
শিল্পী – রবীন মজুমদার
ছবি – কবি, ১৯৪৯
চাঁদ দেখে কলঙ্ক হবে বলে কে দেখে না চাঁদ ?
তার চেয়ে চোখ যাওয়াই ভালো ঘুচুক আমার দেখার সাধ।
ওগো চাঁদ, তোমার লাগি — না হয় আমি হব বৈরাগী
পথ চলিব রাত্রি জাগি সাধবে না কেউআর তো বাদ।
চাঁদ তুমি আকাশে থাকো আমি তোমার দেখব খালি।
ছুঁতে তোমায় চাইনাকো হে চাঁদ,
তোমার সোনার অঙ্গে লাগবে কালি।
তাই চলেছি দেশান্তরে আঁধার খুঁজেই ফিরব ঘুরে
ষোল কলায় তুমি বাড়, জ্যোত্স্নাধারা ঢাল খালি।
Leave a Reply