গান – আরও ভালো হত যদি তুমি আর আমি পাশাপাশি বসে
কথা – মুকুল দত্ত
সুর ও শিল্পী -হেমন্ত মুখোপাধ্যায়
আরও ভালো হত যদি তুমি আর আমি পাশাপাশি বসে
কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়;
কত ভালো হত যদি তোমাতে আমাতে চোখে চোখে চেয়ে
কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়।
ক্ষতি হত না কি যদি সব ফেলে রেখে অবসর কিছু
কুড়িয়ে নিতাম মোরা কাজের মাঝেতে খুঁজে খুঁজে।
এই পরিচয় দিতো জড়িয়ে জড়িয়ে বেঁধে
লতার মতোই তোমাকে আমাকে;
এ মাটি তীর্থ করে যেতাম সাজিয়ে দিয়ে
আলো হাসি গানে তোমাতে আমাতে।
পথে যেতে যেতে যদি থমকে থেমে অকারণে বসি’
নিবিড় শীতল ছায়া দেখিয়া সময় কাছাকাছি।।
Leave a Reply