• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পৃথিবী তো দু’দিনেরই বাসা – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পৃথিবী তো দু’দিনেরই বাসা – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান
পৃথিবী তো দু’দিনেরই বাসা
এখানেই গড়ি খেলাঘর,
দু’টি মনে শুধু একই আশা
কোনোদিন হবো না তো পর ।
ভালোবাসা সাজিয়ে দেবে বাসর ।।

ছোট ছোট দুঃখ কি ছোট ছোট সুখ
ছোট ছোট স্বপ্ন দেখা,
একই সাথে ভাগ করে নেবো দু’জনেই
দু’জনের ভাগ্যলেখা ।
যেমন নদীর সাথী অথৈ সাগর ।।

মনে করো এই আমি যদি কোনোদিন
জীবনের শেষ পারে যাই,
তোমাকে আমার থেকে ছিনিয়ে নেবে
মরণেরও সাধ্য তো নাই !
দু’জন দু’জনেরই প্রাণের দোসর ।।

*

গান – পৃথিবী তো দু’দিনেরই বাসা
লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান
কণ্ঠশিল্পী: সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী
সুরকার: আহমেদ ইমতিয়াজ বুলবুল
Category: বাংলা লিরিক্সTag: মোহাম্মদ রফিকউজ্জামান
Previous Post:আমাকে একটি দোয়েল বলেছে – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান
Next Post:কেন ভালোবাসা হারিয়ে যায় দুঃখ হারায় না – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑