• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঐ মেঘলা বরণ কন্যা চলে চপল চরণে – লিরিক্স – চিরঞ্জীব দাস শর্মা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » ঐ মেঘলা বরণ কন্যা চলে চপল চরণে – লিরিক্স – চিরঞ্জীব দাস শর্মা

ঐ মেঘলা বরণ কন্যা চলে চপল চরণে
কে জানে কী আছে তাহার মনে মনে।।

ঐ কাজল চোখে নীল আকাশের ছায়া দুলেছে
লাল শাড়িতে ধানের খেতে আগুন লেগেছে
সেই রঙে মন আমার
সেই রঙে চোখ আমার রঙ্গিলা এই ক্ষণে ॥

নদীর মতো মনটি যে তার নূপুরপাগল পা
সবুজ লতা জড়িয়ে বলে, ‘একটু থেমে যা।’

ইচ্ছে করে মৌ শরমে ভরিয়ে দিই চোখ
আমার সে যে মনবধূয়া বলুক গাঁয়ের লোক
সেই স্বপ্নে মন আমার
সেই স্বপ্নে চোখ আমার রঙ্গিলা এই ক্ষণে ॥

কথা : চিরঞ্জীব দাস শর্মা,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : মোহাম্মদ আলী সিদ্দিকী*,
অভিনয় : সুভাষ দত্ত,
চিত্রপরিচালক : সুভাষ দত্ত
জোয়ার ভাটা (১৯ সেপ্টেম্বর ১৯৬৯)

* সত্য সাহা স্বকণ্ঠে এই গানটি রেকর্ড করেন ১৯৬০ সালে।

Category: সিনেমার গান
Previous Post:এই নীল নীল নিঃসীম নিরজনে – লিরিক্স – সৈয়দ শামসুল হক
Next Post:একদিন ছুটি হবে অনেক দূরে যাবো – লিরিক্স – মোহাম্মদ রফিকউজ্জামান

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑