ফুলের মালা পরিয়ে দিলে আমায় আপন হাতে – লিরিক্স – সৈয়দ শামসুল হক
ফুলের মালা পরিয়ে দিলে আমায় আপন হাতে
জোছনারাতে স্বপন আমার নামল আঁখিপাতে।।
বকুলগুলো তারার মতো অবাক চেয়ে রয়
গন্ধভরা মাতাল হাওয়া এ কোন কথা কয় কয়
সে, তুমি চলার পথে রইবে আমার সাথে।।
আমার মালা ধন্য হলো তোমার প্রেমে গো
তোমার সুরে আমার বীণা এবার বেঁধেছ
তাই দুজনার সোনার তরী লাগল এসে ঘাটে।।
কথা : সৈয়দ শামসুল হক,
সুর : বশীর আহমদ,
কণ্ঠ : সাবিনা ইয়াসমীন,
অভিনয় : কবরী,
চিত্রপরিচালক : কাজী জহির
ময়নামতি (১৬ মে ১৯৬৯)
Leave a Reply