যেন কত পথ ওগো চলেছি – লিরিক্স – সৈয়দ শামসুল হক
যেন কত পথ ওগো চলেছি
কত সুরে গান গেয়েছি
বিজনে দুজনে সারা বেলা ॥
শোনো বলি মেয়ে, শোনো মন দিয়ে
গল্প হলেও জেনো গল্প তো নয়
এলে কোথা হতে আমারই এ পথে
ভুলের মাঝে হলো এই পরিচয়
সেই দেখা কিছুতেই গেল না ভোলা
কিছুতেই যেন গেল না ভোলা ॥
এই নীল নীল নিঃসীম নিরজনে
গুনগুন মধু গুঞ্জনে
শরমে মরমে দাও দোলা
যেন কত পথ ওগো চলেছি
কত সুরে গান গেয়েছি
বিজনে দুজনে সারা বেলা ॥
তুমি দিলে ফুল যদিও তা ভুল
কিছুটা সত্যি বলে যেন মনে হয়
আমি বললাম মিছে এক নাম
ধরা পড়ে গেল ওগো সেই অভিনয়
শেষ হল মন নিয়ে এমন খেলা
মন নিয়ে আহা এমন খেলা ॥
.
কথা : সৈয়দ শামসুল হক,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : সাবিনা ইয়াসমীন, খন্দকার ফারুক আহমেদ;
অভিনয় : শাবানা, রাজ্জাক;
চিত্রপরিচালক : কিউ এম জামান
ছদ্মবেশী (২৯ মে ১৯৭০)
Leave a Reply