• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি না বলতে আমায় কখনো প্রেমের কাছে সুখ চেও না – লিরিক্স – নজরুল ইসলাম বাবু

লাইব্রেরি » বাংলা লিরিক্স » তুমি না বলতে আমায় কখনো প্রেমের কাছে সুখ চেও না – লিরিক্স – নজরুল ইসলাম বাবু
তুমি না বলতে আমায়
কখনো প্রেমের কাছে সুখ চেও না
সুখের মাঝেই লেখা হয়
চিরদিন প্রেমের মরণ ।।

ব্যথার কাছেই প্রেম চির অক্ষয়
জ্বলে তার শিখাটুকু অনাদি সময়
আজ সেই কথা কেন ভুলেছো
বিদায়ের পথে কেন ফেলেছো চরণ ।।

তুচ্ছ এতোই বুঝি হৃদয়ের দান
যেতে চাও খালি করে সাজানো বাগান
যার দেয়া গানে মন ভরেছো
ব্যথা তার হাসি মুখে করো না বরন ।।

*

গান – তুমি না বলতে আমায় কখনো প্রেমের কাছে সুখ চেও না
লিরিক্স – নজরুল ইসলাম বাবু
কণ্ঠশিল্পী: নিলুফার ইয়াসমিন
সুরকার: খোন্দকার নুরুল আলম
Category: বাংলা লিরিক্সTag: নজরুল ইসলাম বাবু
Previous Post:বাউল আমার চোখ দুটো যখনই বাংলা মাকে দেখে – লিরিক্স – নজরুল ইসলাম বাবু
Next Post:আমি বৃষ্টিতে ভেজা রজনীগন্ধা – লিরিক্স – নজরুল ইসলাম বাবু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑