মুখে মধুর বাংলা গান বুকে বাংলাদেশ
মেঠো পথের বাউল আমি লম্বা মাথার কেশ ।।
টিন টিনা টিন বাজে আমার হাতেরই একতারা
গলায় আমার সুর লাগে না দেশের কথা ছাড়া
আর কারো গান কারো সুরে পাই না আবেশ ।।
দেশের ডাকে সোজা আমার পিঠেরই শিরদাঁড়া
সবাই প্রাণের আপন মানুষ বাংলা বলে যারা
আর কোনো দেশ কোনো দূরে যাই না বিশেষ ।।
*
গান – মুখে মধুর বাংলা গান বুকে বাংলাদেশ
লিরিক্স – নজরুল ইসলাম বাবু
কণ্ঠশিল্পী: সৈয়দ আব্দুল হাদী
সুরকার: অজিত রায়
Leave a Reply