আমাকে পড়বে মনে
যখনই একা হবে,
যখনই নিজের সাথে বলবে কথা সঙ্গোপনে ।।
সহজ পাওয়া যতোই সহজ ভাবো
বুঝবে সেদিন যেদিন সরে যাবো
হৃদয় জুড়ে বাজবে ব্যথার সুরে
আমার কতো কথা অকারণে ।।
এখন আমায় নাই বা আপন মানো
কাঁদবে কখন হৃদয় সে কি জানো
প্রেমের সময় গেলে পাষাণ প্রিয়া
প্রেমের ভাষা পেলে দুই নয়নে ।।
*
গান – আমাকে পড়বে মনে যখনই একা হবে
লিরিক্স – নজরুল ইসলাম বাবু
কণ্ঠশিল্পী: রফিকুল আলম
সুরকার: মীর কাশেম খান
Leave a Reply