• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমায় গেঁথে দাওনা মাগো – লিরিক্স – নজরুল ইসলাম বাবু

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আমায় গেঁথে দাওনা মাগো – লিরিক্স – নজরুল ইসলাম বাবু
আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা
আমি জনম জনম রাখব ধরে
ভাই হারানোর জ্বালা

আসি বলে আমায় ফেলে
সেই যে গেল ভাই
তিন ভুবনের কোথায় গেলে
ভাইয়ের দেখা পাই
দেবো তারই সমাধিতে আমি
তোমরা হাতের মালা
ভাই হারানোর জ্বালা

তারই শোকে কোকিল ডাকে
ফোটে বনের ফুল
ফুল পাবনের মধুর তিথী
কেঁদে হয় আকুল
আজও তারই স্মরন করে সবাই
সাজাই ফুলের ডালা
ভাই হারানোর জ্বালা

আমায় গেঁথে দাওনা মাগো
একটা পলাশ ফুলের মালা
আমি জনম জনম রাখব ধরে
ভাই হারানোর জ্বালা

*

গান – আমায় গেঁথে দাওনা মাগো
লিরিক্স – নজরুল ইসলাম বাবু
কণ্ঠশিল্পী: রুনা লায়লা
সুরকার: আলাউদ্দিন আলী
Category: বাংলা লিরিক্সTag: নজরুল ইসলাম বাবু
Previous Post:একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার – লিরিক্স – নজরুল ইসলাম বাবু
Next Post:রেললাইন বহে সমান্তরাল – লিরিক্স – নজরুল ইসলাম বাবু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑