ইচ্ছে করে গল্প করি তোমায় নিয়ে
সাগর যেমন গল্প করে ছন্দ দিয়ে ।।
ইচ্ছে করে তোমায় ডেকে
নতুন করে কিছু বলি
যেমন বলে ফুলের কানে
বারে বারে মধু অলি
ভাবি আবার যাবো নাকি গান শুনিয়ে ।।
ইচ্ছে করে একটু দেখি
তোমার মুখে মধু হাসি
যেমন হাসে ঝরা বনে
ফাগুন শীতের শেষে আসি
ভাবি আবার যাবো নাকি জাল বুনিয়ে ।।
*
গান – ইচ্ছে করে গল্প করি তোমায় নিয়ে
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: সাইফুল ইসলাম
সুরকার: সমর দাস
Leave a Reply