আঁকাবাঁকা পথে যেতে
কে আমায় পিছু ডাকে
চেনা চেনা মুখগুলো
বেদনার ছবি যে আঁকে ।।
কেউ নেই কিছু নেই এই এখানে
কি আছে সমুখে মোর কে জানে
ও নীল আকাশ তুই সঙ্গে চল
ও বাতাস তুই কথা বল
ও ভুলিয়ে দে না স্মৃতি মোর
হোক না যতো সুমধুর
একা একা বয়ে যাবো জীবনটাকে ।।
আশাহীন ভাষাহীন জীবনে
জড়াতে আসেনি কেউ বাঁধনে
ও বন্ধু বিহীন এই যে মন
কাঁদে কাদুক সারাক্ষণ
ও নেই কারো যার আপন পর
ভয় কি যদি আসে ঝড়
হাসি দিয়ে ঢেকে দেবো কান্নাটাকে ।।
*
গান – আঁকাবাঁকা পথে যেতে কে আমায় পিছু ডাকে
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: জামাল উদ্দিন হাসান বান্না
সুরকার: আনোয়ার পারভেজ
ছায়াছবি: ডার্লিং
Leave a Reply