মন ছুটে যায় আহারে
মন ছুটে যেতে চায় কোন সুদূরে
সবুজের ছায়া ঘেরা তেপান্তরে ।।
শাল পিয়ালের বন যেথা দোলা দেয়
মধুর মায়ায় যেথা কাছে টেনে নেয়
যেখানে হাওয়ার বাঁশি উদাস করে
সেখানে হারায় মন বারে বারে ।।
সোনার দেশে রুপালী নদী চলে কতো রঙ্গে
মরমের কথা আমারে শোনায় ঢেউয়ের জল তরঙ্গে ।
ক্ষেত খামারের মাঝে কিষাণের মন
ফসলের স্বপ্নে রয় যে মগন
জন্ম নিয়ে এই মাটির ঘরে
ধন্য হলাম আমি চিরতরে ।।
*
গান – মন ছুটে যায় আহারে
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: মোহাম্মদ আলী সিদ্দিকী
সুরকার: সত্য সাহা
ছায়াছবি: নতুন প্রভাত
Leave a Reply