• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

লোকে কেন বউরে তালাক দেয় ভাই – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » লোকে কেন বউরে তালাক দেয় ভাই – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
লোকে কেন বউরে তালাক দেয় ভাই
আমার বউয়ের মতো এতো ভালো বউ
বুঝি তারা পায় নাই ।।

মাঝে মাঝে যদিও সে বকাঝকা করে
না হয় একটু আদর কইরা কিল, চড় মারে
তাতেও আমার দুঃখ নাই
বউয়ের মতো আপনজন কে আছে আর ভাই ।
তোমার মতো সমঝদার কয়জন বলো আছে
তাই তো তোমায় ভালোবেসে রাখি কাছে কাছে
মিছে লোকে বলে তাই
ঘর জামাইয়ের ভাগ্যে নাকি কোনো বুদ্ধি নাই ।।

কখন তোমার কি রূপ থাকে আল্লাহ তায়ালাই জানে
আইজকা যখন ভালো আছো শোনো কানে কানে
একটা কথা কইতে চাই, সাহস কইরা কইতে চাই
তোমার বাড়ি ছাইড়া চলো আমার বাড়িত যাই ।
তোমার বাড়ি আমার বাড়ি একই কথা হলো
আমায় যখন আপন ভাবো আমার বাড়ি চলো
বউয়ের কথা শুনে ভাই
জাহান্নামে গেলে পরেও কোনো দুঃখ নাই ।
তোমার মতো স্বামী কয়জন বলো পায়
যখন যাহা বলি তুমি শোনো তাই
আমার সুখের সীমা নাই ।।

*

গান – লোকে কেন বউরে তালাক দেয় ভাই
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: দিলীপ বিশ্বাস ও লাভলী ইয়াসমিন
সুরকার: সত্য সাহা
ছায়াছবি: নতুন প্রভাত
Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:যখন তখন বলে কেন মন – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:যখন আকাশে চাঁদ ওঠে তারায় তারায় যায় ভরে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑