আমার চোখের পাতায় স্বপন নিয়ে
জানি তুমি আসবে
তোমার অনেক কাজের মাঝে
জানি ভালোবাসবে ।।
হয়তো মনের প্রান্ত বেয়ে
উঠবে কতো ঢেউ
জানবে না গো তুমি ছাড়া
আর তো ওগো কেউ
জানি মহুল ফুলে মৌমাছিরা
অনুরাগে হাসবে ।।
হয়তো পাখির গুঞ্জরনে
বলবে ডেকে আজ
যাও গো ফুলে অনাহুতো
তোমার যতো লাজ
— ।।
*
গান – আমার চোখের পাতায় স্বপন নিয়ে
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: নিলুফার ইয়াসমিন
Leave a Reply