• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ছুঁইয়ো না ছুঁইয়ো না মনে লাগে ভয় – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ছুঁইয়ো না ছুঁইয়ো না মনে লাগে ভয় – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
ছুঁইয়ো না ছুঁইয়ো না মনে লাগে ভয়
ও কাঁটা তোলার ছলে যদি কিছু হয়
প্রথমে দেখা হয় তারপর পরিচয়
প্রেম যদি হয়েই গেল তবে কিসের ভয় ।।

পাড়া পড়শী দেখে যদি
তারা বলবে কলঙ্কি আমায়
নদীর যখন জোয়ার আসে
ওরা কি করে তারে থামায়
বয়সের এই তো দোষ থাকে না কোনো হুঁশ,
হুঁশ না হারালে কি খাঁটি প্রেমিক হয়
এতটা কাছে থাকা মোটেই ভালো নয় ।।

হাতের চুড়ি ভাঙবে যদি
তবে পরবে দু’পায়ে বেড়ি
পুরুষ যদি রূপ না দেখে
তবে রূপসী হয় কি নারী
একে তো ফাগুন মাস দিও না গলায় ফাঁস,
ফাঁস না পরিলে কি প্রেম বেঁচে রয়
কিছুদিন সবুর করো এখন দুঃসময় ।।

*

গান – ছুঁইয়ো না ছুঁইয়ো না মনে লাগে ভয়
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: রফিকুল আলম ও আবিদা সুলতানা
সুরকার: আলাউদ্দীন আলী
Category: বাংলা লিরিক্সTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:দিন কাটে যেমন তেমন রাত কাটে না – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:জানি কবিতার চেয়ে তুমি সুন্দরতম – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑