• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সোনা চান্দি টাকা পয়সা কিছুই চাই না – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » সোনা চান্দি টাকা পয়সা কিছুই চাই না – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
সোনা চান্দি টাকা পয়সা
কিছুই চাই না
এমন একটা মন চাই
যে মনের মাঝে কোনো
কালা দাগ নাই ।।

সোনাতে খাদ আছে
জানে স্বর্ণকারে
চান্দির চমক চলে যায়
দু’দিন আগে পরে
টাকা পয়সা হাতের ময়লা
আজ আছে কাল নাই ।
দালানকোঠা, জায়গা জমি
কিছুই চাই না
এমন একটা ঘর চাই
যে ঘরে বাতি ছাড়া
আছে রোশনাই ।।

দালানে লোনায় ধরে
পুরান হলে পরে
ইটের গাঁথনি খসে পড়ে
থাকে না আস্তরে
জায়গা জমির কি দাম আছে
আবাদ করার লোক নাই ।
দালানকোঠা জায়গা জমি
কিছুই চাই না
এমন একটা ঘর চাই
যে ঘরে বাতি ছাড়া
আছে রোশনাই ।।

*

গান – সোনা চান্দি টাকা পয়সা কিছুই চাই না
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: রুনা লায়লা
সুরকার: সত্য সাহা
ছায়াছবি: মাটির ঘর
Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:সে আমার ভালোবাসার আয়না – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার – লিরিক্স – নজরুল ইসলাম বাবু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑