কেউ তো জানেনা কখন যে কার কি হয়
জীবন তো বদলায় না শুধু বদলে যায় সময় ।।
না ফুটিতেই ফুল কলি মালী হলো পর
তবুও তো ফুল ফোটে প্রতিটি বছর
সমুখে দাঁড়ালে মনেরই আড়ালে
বিনা মেঘে সহসা ঝড় যেন বয় ।।
অঝোরে ঝরে যাক নয়নের জল
তবুও তো ভেজে না মায়েরই আঁচল
মমতার ছোঁয়াতে সোহাগেরও ছায়াতে
প্রতিদিন সীমাহীন সুখে যেন রয় ।।
*
গান – কেউ তো জানেনা কখন যে কার কি হয়
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: সাবিনা ইয়াসমিন
সুরকার: আনোয়ার পারভেজ
ছায়াছবি: স্নেহের বাঁধন
Leave a Reply