• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জীবনটা হয় যদি এমনি সুন্দর – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » জীবনটা হয় যদি এমনি সুন্দর – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
জীবনটা হয় যদি এমনি সুন্দর
অন্তবিহীন এক পথ চলা
হৃদয়টা হয় যদি আরো মনোহর
গ্রন্থীবিহীন যতো কথা বলা ।
তাহলে চলো না হারিয়ে যাই না
ঐ দূর আকাশের নীল নীলিমায় ।।

সঙ্গে রয়েছো বলে আজ তুমি
বাতাস হলো যে মৌসুমী
তাই বলি গানের কলি
নতুন হলো এ কার ছোঁয়ায়
তাহলে চলো না সেই গান গাই না
যেই সুর গুঞ্জরে আজ দখিনায় ।।

মুখর হয়েছে যতো কল্পনা
তাই প্রেমের এতো জাল বোনা
শুধু ভাবি মনের দাবি
রঙিন হলো এ কোন মায়ায়
তাহলে চলো না ওগো আজ দু’জনা
সেই রঙ মেখে আজ কৃষ্ণচূড়ায় ।।

*

গান – জীবনটা হয় যদি এমনি সুন্দর
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: মোহাম্মদ আলী সিদ্দিকী ও ফেরদৌসী রহমান
সুরকার: সত্য সাহা
ছায়াছবি: জীবন সঙ্গীত
Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:তুমি বড় ভাগ্যবতী আছে আমার ঘরে আঁধার – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:জীবনের এই যে রঙিন দিন – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑