• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাছে এসো যদি বলো তবে দূরে কেন থাকো – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » কাছে এসো যদি বলো তবে দূরে কেন থাকো – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

কাছে এসো যদি বলো তবে দূরে কেন থাকো – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

কাছে এসো যদি বলো তবে দূরেই কেন থাকো
ভালো লাগে যদি বলো তবে তোমার পাশে রাখো
আমি থাকব না কি চলে যাব
তুমি নতুন করে ভেবে দেখো।।

[—কোথায় যাবে শুনি?]
ঐ যে দিগন্তে ছাড়িয়ে সীমানা
হংসমিথুন যেথা মেলেছে ডানা
সেথা নির্জনে রব আনমনে
সেথা আমি নিরজনে, রব একা আনমনে
ক্ষতি নেই সাথে যদি নাই বা থাকো ॥

[—পারবে আমাকে ছেড়ে থাকতে?
—হুম, খুব পারব। ]

ছিলে না যখন তুমি আমারই হয়ে
সময় আমার কি গো যায়নি বয়ে?

[বেশ, তাহলে আমি চলে যাচ্ছি!]

আমি যে তোমারই সে কি গো বোঝো না
মিথ্যে অভিমানে চলে যেও না
যুগ যুগ ধরে, এই অন্তরে
কত যুগ যুগ ধরে, আছ গো এই অন্তরে
আমার ছিলে তুমি আমারই থেকো।
না না থাকব না, আমি চলেই যাব
তুমি একা বসে বসে ভাবো
কাছে এসো যদি বলি, তবে দূরে কেন রাখো
ভালো লাগে যদি বলি, তবে তোমার পাশেই রেখো
আমি থাকব ওগো চিরতরে
তোমারই ছিলাম আমি তোমারই রব।

কাছে এসো যদি বলো, তবে দূরেই কেন থাকো
ভালো লাগে যদি বলো, তবে তোমার পাশে রেখো
আমি থাকব ওগো চিরতরে
তোমারই ছিলাম আমি তোমারই রব ॥ *৮

কথা : গাজী মাজহারুল আনোয়ার,
সুর : সত্য সাহা,
কণ্ঠ : খন্দকার ফারুক আহমেদ, সাবিনা ইয়াসমীন;
অভিনয় : রাজ্জাক, কবরী;
চিত্রপরিচালক : সুভাষ দত্ত
আবির্ভাব (১২ এপ্রিল ১৯৬৮)
*সংলাপ : কবরী ও রাজ্জাক।

Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:কতটা বছর এই সুখ রবে গো – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:ওরে রসিক নাইয়া তুই আমারে করলি দিওয়ানা – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑