• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সে আমায় চিঠি দিয়েছে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » সে আমায় চিঠি দিয়েছে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
সে আমায় চিঠি দিয়েছে
সে আমার খবর নিয়েছে
সে যে আমারে ভালোবেসেছে ।।

ও বনফুল, তুই মিছে কেন ফুটলি
ঘুম ভেঙে উঠলি
এখনো এলি না কেন খোপাতে
অভিসারে আজ হবে যেতে ।
ও পাহাড়, তুই মেঘ শাড়ি জড়িয়ে
আঁচলটা ছড়িয়ে
কার পানে চেয়ে বল রলি রে
আজ আমার মতো কি হলি রে ।
আমার এ নয়ন লজ্জা ভুলেছে ।।

ও বাতাস, তুই সাথে সাথে চল না
কানে কানে বল না
একটি গোপন কথা আমারে
কবে আমি যাবো তার ঘরে ।
ও সাগর, তুই ঢেউ ঢেউ ছন্দে
মনেরই আনন্দে
বলে দে নতুন কিছু আমারে
বধূ হবো কতদিন পরে ।
আমার এ হৃদয় উতলা হয়েছে ।।

*

গান – সে আমায় চিঠি দিয়েছে
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: সাবিনা ইয়াসমিন
সুরকার: আলাউদ্দীন আলী
ছায়াছবি: শর্ত
Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:সে যে কেন এলো না কিছু ভালো লাগে না – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:হয় যদি বদনাম হোক আরো – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑