প্রথম যেদিন আমি তোমাকে দেখেছি
সেদিন থেকে তোমারে ভালোবেসেছি ।।
সবারই জীবনে প্রেম আসে আগে পরে
তোমাকে যে ভালোবাসি বলি তা কি করে
কি বলো না বলো ভাবি না তা নিয়ে
তোমারই মাঝে জানি গিয়েছি হারিয়ে
দূর হতে তোমায় যতো বার দেখেছি
মনে মনে কতো ছবি এঁকেছি ।।
আমারই হৃদয়খানি ছিলো মরুভূমি
তীরতে সজল করে দিয়েছো যে তুমি
ভালোবাসা দিয়ে করেছো যে ঋণী
শোধ হবে না তো কোনদিনই
সারাটি জীবন ভরে যতোটুকু চেয়েছি
তোমাকে পেয়ে আমি আরো বেশি পেয়েছি ।।
*
গান – প্রথম যেদিন আমি তোমাকে দেখেছি
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: এন্ড্রু কিশোর ও রুনা লায়লা
সুরকার: আনোয়ার পারভেজ
ছায়াছবি: সন্ধান
Leave a Reply