মন বলে খুলে গেছে দ্বার
ফেরাবো না অতিথিকে আর ।
যার গান গেয়ে যার পথ চেয়ে
আঁখি দুটি ছিল গো আমার ।।
এই কী প্রথম বাতাস আমায় জানায় নিমন্ত্রন
বন্ধু কী গো প্রিয় নামে করবে সম্ভাষণ,
সেই শুভক্ষণে এই ভীরু মনে
চুপি চুপি হবে অভিসার ।।
স্বপ্ন আহা কখন এমন সত্যি হয়ে যায়
কাছ এসে সোহাগ করে বলবে কে আমায়,
মনটাকে তুলে সব দ্বিধা ভুলে
তার হাতে দেবো উপহার ।।
*
গান – মন বলে খুলে গেছে দ্বার
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: সাবিনা ইয়াসমিন
সুরকার: আনোয়ার পারভেজ
ছায়াছবি: ছন্দ হারিয়ে গেল
Leave a Reply