• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি কোথায় বলো বলো কোথায় থাকি রে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » আমি কোথায় বলো বলো কোথায় থাকি রে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
আমি কোথায়
বলো কোথায় থাকি রে
বটগাছের পাতা নাইরে।।
আমার ঘরও নাই বাড়িও নাই মনের মানুষ নাই রে
কোথায় ?
ও বলো কোথায় থাকি রে…

তাতে কি ?
ও তাতে কি বা হইল রে
বটের পাতা নাইবা রইলো রে ।
সাধের পিড়িতে বসত হইলে মনেই পাবি ঠাই রে ।
তাতে ও তাতে কি বা হইল রে
বটের পাতা নাইবা রইলো রে ।

আশা ছিল কালো কোকিল বাঁধবে ডালে ঘর
আরে বাঁধবে ডালে ঘর
সেই যে পাখি উইড়া গেল পাইলাম না খবর ।

অনেক দুঃখে সেই না পাখি হইল দেশান্তর
আরে হইল দেশান্তর
মনের ভিটায় বাঁধলো সে যে পিড়িতেরই ঘর
সেই পিড়ীত
পিড়ীত কার বলে রে
দিবা নিশি খুঁইজা মরি রে !
আমার পিড়ীতে মরণ হইলে দুঃখ কিছু নাই রে ।
ও পিড়ীতি কার বলে রে
দিবা নিশি খুঁইজা মরি রে !

আবার যদি হারাই তোমায় এই না যৌইবন কালে
আরে এই না যৌইবন কালে
আঞ্চলেরই ফাঁস লাগাইয়া ঝুলবো সে কোন ডালে ।

না পোড়াইও সোনার অংগ
না ভাসাইও জলে
আরে না ভাসাইও জলে
বটবৃক্ষ হইমু আমি তোমার নিদান কালে
তুমি যদি বটবৃক্ষ হও আমি হবো প্রেমলতা রে
মোরা সুখে দুঃখে সারা জীবন কইমু মনের কথা রে ।।
তুমি যদি বটবৃক্ষ হও আমি হবো প্রেমলতা রে
আমি হবো প্রেমলতা রে ।

*

আমি কোথায় বলো বলো কোথায় থাকি রে
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
গান – কণ্ঠশিল্পী: সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী
সুরকার: সত্য সাহা
ছায়াছবি: নয়নমনি
Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:এই জীবন আমি তো আর চাই না – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:অনেক সাধের ময়না আমার – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑