• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আলো তুমি নিভে যাও – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » আলো তুমি নিভে যাও – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
আলো তুমি নিভে যাও, যাও
রাত আঁধার হয়ে যাও, যাও
প্রিয়ের কপোল চুমে বলবো কথা
একটু সময় মোরে দাও ।।

প্রেমেরই কাজলে লিখেছো না বলা কাহিনী নয়নে
তুমি যে অলক্ষ্যে বেধেছো আমারে অচেনা স্বপনে,
সে স্বপন ভেঙ্গে যেন যায় না কো আর
চিরদিন হয়ে থেকো তুমি আমার
বন্ধু তুমি ঘুম যাও, যাও
হাজার বছর ঘুম যাও, যাও
তোমার কপোল চুমে বলবো কথা
একটু সময় মোরে দাও ।।
বন্ধু তুমি ঘুম যাও, যাও
হাজার বছর ঘুম যাও ।

তোমাকে দেবো না হারাতে আঁচলে জড়িয়ে নিবো যে
মরণের সীমানা পেরিয়ে জীবনের কুলেতে যাবো যে,
সে কূলে দুজনার হবে ছোট ঘর
মধুময় গানে গানে কাটবে প্রহর
প্রেমের ছায়ায় ডেকে নাও, নাও
আরো আপন করে নাও, নাও
তোমার কপোল চুমে বলবো কথা
সেই সে জীবন মোরে দাও ।।
আলো তুমি নিভে যাও, যাও
রাত আঁধার হয়ে যাও, যাও ।

*

গান – আলো তুমি নিভে যাও
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: সাবিনা ইয়াসমিন
সুরকার: আজাদ রহমান
ছায়াছবি: অনন্ত প্রেম
Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:অভিমানী গো কথাটি শোন – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:এই জীবন আমি তো আর চাই না – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑