• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চুল ধইরো না খোঁপা খুলে যাবে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » চুল ধইরো না খোঁপা খুলে যাবে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
চুল ধইরো না খোঁপা খুলে যাবে হে নাগর ।
আওলা কেশে পাগল বেশে কেমনে যাবো ঘর ।।

হাত ধইরো না চুড়ি ভেঙে বিঁধলে আমার হাতে
বলবে লোকে কলঙ্কের দাগ কে দিল এ রাতে ।
দোহাই তোমার হাত ছেড়ে দাও লাগে বড় ডর
সোনার অঙ্গে দাগ পড়িলে কেমনে যাবো ঘর ।
হাত ধইরো না চুড়ি ভেঙে যাবে হে নাগর ।।

আঁচল ধরে টান দিও না শাড়ী ছিড়ে গেলে
কেমন করে ঘোমটা দেবো তুমি কাছে এলে?
দোহাই তোমার আঁচল ছাড়ো লাগে বড় ডর
এত রাতে নিলাজ হলে কেমনে যাবো ঘর?
আচল ছাড়ো শাড়ী ছিড়ে যাবে হে নাগর ।।

*

গান – চুল ধইরো না খোঁপা খুলে যাবে
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: সাবিনা ইয়াসমিন
সুরকার: সত্য সাহা
ছায়াছবি: নয়নমনি
Category: সিনেমার গানTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:তোমার ঐ চোখের বাঁশি বিষের বাঁশি – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:দুটি পাখি একটি ছোট্ট নীড়ে – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑