• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যদি আমাকে জানতে সাধ হয় – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » যদি আমাকে জানতে সাধ হয় – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
যদি আমাকে জানতে সাধ হয়
বাংলার মুখ তুমি দেখে নিও ।
যদি আমাকে বুঝতে মন চায়
এ মাটির শ্যামলিমায় এসো প্রিয় ।।

এখানে বৃষ্টি ঝরে রিমঝিম শ্রাবণের সেতারে
কুমারী নদীর বুক কেঁপে ওঠে প্রণয়ের জোয়ারে ।
যদি কখনও দেখতে সাধ হয়
আমার মনের চঞ্চলতা,
তবে বরষার কোন নদী দেখে নিও ।।

শাপলা ফোঁটে যখন ঝিলের জলে
পাখিরা কুজন করে বনতলে ।
মনে করো সে আমার হাসি সে আমার গান ।

এখানে ঝর্না যেন যেতে চায় সুদূরে হারিয়ে
পাহাড়ি সবুজ মায়া ডাক দেয় দু’টি হাত বাড়িয়ে ।
যদি কখনও পড়তে সাধ হয়
আমার হারাবার ঠিকানা,
তবে নিজের হৃদয় তুমি দেখে নিও ।।

*

গান – যদি আমাকে জানতে সাধ হয়
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: সাবিনা ইয়াসমিন
সুরকার: সত্য সাহা
Category: বাংলা লিরিক্সTag: গাজী মাজহারুল আনোয়ার
Previous Post:মাটির পৃথিবী তুমিই বলো আমার কি অপরাধ – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
Next Post:মাগো তুমি একবার খোকা বলে ডাকো – লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑