সবাই তো ভালবাসা চায়,
কেউ পায় কেউবা হারায়
তাতে প্রেমিকের কী আসে যায় ।
সবাই তো ভালবাসা চায়,
কতকাল কত সাধনায়
তারে একদিন কাছে পাওয়া যায় ।।
(ঐ) ফুল চায় গানে গানে ফাগুন আসুক
অলি চায় রঙে রঙে ফুলেরা হাসুক ।
আমি চাই তুমি আসো
চুপি চুপি ভালোবাসো, এই নিরালায় ।।
(ঐ) নদী চায় বাড়ে বাড়ে সাগর ডাকুক
তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক ।
আমি চাই তুমি ডাকো
পথ চেয়ে বসে থাক, আমারই আশায় ।।
*
গান – সবাই তো ভালবাসা চায়
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর
সুরকার: আলম খান, ছায়াছবি: সারেন্ডার
Leave a Reply