• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও মোর ময়না গো কার কারণে তুমি একলা – লিরিক্স – সলিল চৌধুরী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ও মোর ময়না গো কার কারণে তুমি একলা – লিরিক্স – সলিল চৌধুরী
ও মোর ময়না গো,
কার কারণে তুমি একলা ?
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?
সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না ।।
ও মোর ময়না গো…

দূর দূর দূর দূর পানে আনমনে চাহিয়া
কি বিরাগের রাগিনী যাও গাহিয়া ।
সবুজে সবুজে ভরা বনানী
ফুরাবে ফাগুন বুঝি জানোনি,
হায়রে হায়রে বুঝি তা জানোনি ।।

ঝর ঝর ঝর দু নয়ন ঝরঝর ঝরায়ে
কেনো থাকো, বিষাদে মন ভরায়ে ।
যা কিছু হারায়ে গেল যাকনা
নীল আকাশে মেলো পাখনা,
দাওরে দাওরে মেলে পাখনা ।।

*

গান – ও মোর ময়না গো কার কারণে তুমি একলা
লিরিক্স – সলিল চৌধুরী
কণ্ঠশিল্পী: লতা মঙ্গেশকর
সুরকার: সলিল চৌধুরী
Category: বাংলা লিরিক্সTag: সলিল চৌধুরী
Previous Post:ঐ পথ দূরে দূরে স্বপ্ন মাঝারি নেশা – লিরিক্স – সলিল চৌধুরী
Next Post:কেনো কিছু কথা বলো না – লিরিক্স – সলিল চৌধুরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑