• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ছোট্ট একটা ভালোবাসা এই তো শুধু চায় গো সবাই – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ছোট্ট একটা ভালোবাসা এই তো শুধু চায় গো সবাই – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
ছোট্ট একটা ভালোবাসা
এই তো শুধু চায় গো সবাই
একটু শুধু ভালোবাসা
এটাই যেন পায় গো সবাই ।।

মনটা যখন থাকে একা
ফুরায় না তার স্বপ্ন দেখা
তখন সুরে জোয়ার আসে
আপন সুরে গায় গো সবাই ।।

আনন্দে মন তখন ভাবে
অনেক কিছু হয়তো পাবে
রামধনুরই দেশটি খুঁজে
ময়ূরপঙ্খী বায় গো সবাই ।।

তখন অলস ফাগুন বেলায়
মন যে মাতে মনের খেলায়
ফুলের কাছে গুনগুনিয়ে
ভ্রমর হয়ে যায় গো সবাই ।।

*

গান – ছোট্ট একটা ভালোবাসা এই তো শুধু চায় গো সবাই
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: আশা ভোঁসলে
সুরকার: স্বপন জগমোহন
Category: বাংলা লিরিক্সTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:আমি ঝড়ের কাছে রেখে গেলাম – লিরিক্স – সলিল চৌধুরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑