• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোর আঁচলে মমতারই ছায়া – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » তোর আঁচলে মমতারই ছায়া – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
তোর আঁচলে মমতারই ছায়া
চোখে সজল ঐ মেঘ কাজল মায়া
যে তোর প্রাণেরও দুলাল, যেন বাঁচে কোটি সাল
কই সে সোনা হায়রে ।।

মা গেছে স্বর্গে আমার বাবা জেলে
এতো দুঃখ বলো গো পায় কার ছেলে
যখন বাবার খোঁজে যাই, দেখি ফটকে সেপাই
জেলে ঢোকা দায় রে ।।

দুধের কেমন স্বাদ গেছি ভুলে
কেউ বাসি ভাতও মুখে আমার দেয় না তুলে
আমি টিকিট বিনা খাম, আমার নাই তো কোনো দাম
কে আর আমায় চায় রে ।।

ইচ্ছে করে তোর কোলে মা ঝাঁপিয়ে পড়ি
তোর স্নেহের সুধায় আমার জীবন ভরি
যেন দেখে তোর ঐ মুখ, শান্তি সুখে বুক
শীতল হয়ে যায় রে ।।

*

গান – তোর আঁচলে মমতারই ছায়া
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: সাবিনা ইয়াসমিন
সুরকার: রাহুল দেব বর্মন
ছায়াছবি: বিরোধ
Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:ওগো শুনি তব বাঁশি, কাছে যেতে কত বাধা – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:ওঠো ওঠো সূর্যাই রে ঝিকিমিকি দিয়া – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑