• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খুলিয়া কুসুম সাজ শ্রীমতী যে কাঁদে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » খুলিয়া কুসুম সাজ শ্রীমতী যে কাঁদে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
খুলিয়া কুসুম সাজ শ্রীমতী যে কাঁদে
অলখে রহিয়া কানু, ফুল বেণু সাধে–
আহা বিনোদিনী কাঁদে ।।

সুরভি ঝরানো মালা
দিল প্রাণে এ কি জ্বালা,
যার লাগি হারাল কূল তারে কি দিয়ে গো বাঁধে–
বিরহিণী কাঁদে, শ্রীরাধিকা কাঁদে ।।

অঙ্গের লাবণি হল নয়নের জল,
প্রেমের যমুনা কূল হয়েছে কি ছল ।

সে যে শুধু ফুলবাণে পরান বিঁধিতে জানে
বিষভরা ফুলবাণে এ কি জ্বালা দিল প্রাণে,
কলঙ্কিনী হল যে নাম কি বা অপরাধে…
হায় বিনোদিনী কাঁদে, বিরহিণী কাঁদে
মরমী যে কাঁদে, শ্রীমতী যে কাঁদে ।।

*

গান – খুলিয়া কুসুম সাজ শ্রীমতী যে কাঁদে
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: শচীন দেববর্মণ
সুরকার: শচীন দেববর্মণ
Category: বাংলা লিরিক্সTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:ঠুন ঠুন ঠুন কাঁকনে যে কি সুর বাজেরে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:ওগো শুনি তব বাঁশি, কাছে যেতে কত বাধা – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑