• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওরে সকল সোনা মলিন হোলো – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » ওরে সকল সোনা মলিন হোলো – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
ওরে সকল সোনা মলিন হোলো
কালো সোনার চেয়ে
আমার মন ভরেছে কোল ভরেছে
যাদুরে মোর পেয়ে ।।

পলকে প্রমাদ গনি
হারালে নয়ন মনি
শত সূর্য্য থাকতে চোখে আঁধার আসে ছেয়ে,
ওরে শত চন্দ্র উদয় হলেও আঁধার আসে ছেয়ে ।।

কে পেয়েছে হেন রতন
এমন মানিক আর কি আছে,
মা ডাকিলে হৃদয় আমার উথলি পাথলি নাচে ।

চোখে চোখে রাখি তাই
ভাবনার শেষ নাই
নিমেষ বরষ হয় চাঁদ মুখে চেয়ে,
ও মোর বরষ নিমেষ হয় চাঁদ মুখে চেয়ে ।।

***

গান – ওরে সকল সোনা মলিন হোলো
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়
সরকার: নচিকেতা ঘোষ
ছায়াছবি: নিশিপদ্ম
Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:তুমি এসো ফিরে এসো যদি আসে ছেলেবেলা – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:এমন একটি গল্প বলতে পারো – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑