• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা,
তেমনি ভালোবাসাকে পোষ মানায় এই রাজা ।
ভালোবাসা তার প্রজা ।।

কখন গন্ধ শুঁকে বলবো আহা
খোশ মেজাজের টানে
বেচারা ফুলগুলো সব তাকিয়ে আছে
আমার মুখের পানে ।
অত সহজে তো মনে রেখো
যায় না আমার বোঝা ।।

আমার কাছে ভালোবাসা নয়গো শাহজাদী
আমার হারেমে সে পর্দানশীন মাইনে করা বাঁদী ।

সার্কাসেরই সিংহ হ’য়ে
প্রেম যে দেখায় খেলা
ও সে) আমার কথায় ওঠে বসে
এমনি মারের ঠেলা ।
করি চাবুক মেরে ভালোবাসার
শিরদাঁড়াটা সোজা ।।

***

গান – যেমন সাপিনীকে পোষ মানায় ওঝা
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: মান্না দে
সুরকার: নচিকেতা ঘোষ
ছায়াছবি: স্ত্রী
Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:যদি কাঁদতে পারতাম তবে একটা বর্ষা হয়ে যেতো – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:যদি কোনোদিন ঝরা বকুলের গন্ধে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑