• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জীবন খাতার প্রতি পাতায় – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » জীবন খাতার প্রতি পাতায় – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
জীবন খাতার প্রতি পাতায়
যতোই লেখো হিসাব-নিকাশ
কিছুই রবে না।
লুকোচুরির এই যে খেলায়
প্রাণের যতো দেয়া-নেয়া
পূর্ণ হবে না ।।

কণ্ঠ ভরা এ গান শুনে
ছুটে তুমি এলে দ্বারে,
চোখে দেখে এতো করেও
চেনোনি তো কভু তারে ।
অবহেলায় সরেও তবু
আমায় তুমি নাও গো ডেকে
সে তো কবে না ।।

যে আঁখি হয় না খুশি
আকাশ ভরা তারা দেখে
সেই হাসি কাঁচের ঝাঁরে
মোমের বাতি জ্বেলে রেখে ।

জানি আমি আমারে নয়
এ গান আমার ভালোবাসো,
নিজের ভুলে পথের ধূলায়
পরশ-মানিক ফেলে আসো ।
তোমার প্রাণের ওই ঠিকানায়
দেখেও আমায় তবু কি গো
ডেকে লবে না ।।

***

গান – জীবন খাতার প্রতি পাতায়
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: শ্যামল মিত্র
সুরকার: শ্যামল মিত্র
ছায়াছবি: দেয়া নেয়া
Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:ও তুই ঘুমের ঘোরে থাকবি কত আর – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:তুমি এসো ফিরে এসো যদি আসে ছেলেবেলা – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑