শোন শোন শোন মজার কথা ভাই–
আমায় বাঁদর শুধায়, কুত্তা শুধায়, ছাগল শুধায় হায়,
সকলেরই মা আছে রে,
আমার কেন নাই ।।
সব ছেলেকেই দেখি আমি
‘মানিক সোনা’ বলে
আদর করে মা যে এসে
নেয় রে টেনে কোলে–
কি হবে আর দুঃখ করে, আয় আয় আয়,
সেই ব্যথা ভুলে যাই ।।
মা না থাকুক, তোরা আছিস
তোরাই আমার সাথী
তোদের নিয়েই সুখে দুখে
কাটে দিবস রাতি–
আমি তোদের সাথে জীবনটা যে
কাটিয়ে দিতে চাই ।।
***
গান – শোন শোন শোন মজার কথা ভাই
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: রানু মুখোপাধ্যায়
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
ছায়াছবি: বাদশা
Leave a Reply