• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যদি কাগজে লেখ নাম কাগজ ছিঁড়ে যাবে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » যদি কাগজে লেখ নাম কাগজ ছিঁড়ে যাবে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
যদি কাগজে লেখ নাম কাগজ ছিঁড়ে যাবে,
পাথরে লেখ নাম পাথর ক্ষয়ে যাবে,
হৃদয়ে লেখ নাম সে নাম রয়ে যাবে ।।

হৃদয় আছে যার সেই তো ভালোবাসে
প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে ।
কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে
রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে ।।

গভীর হয় গো যেখানে ভালোবাসা
মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা ।
চোখের আড়ালে মাটির নীচে ওই
ফল্গু চিরদিনই নীরবে বয়ে যাবে ।।

***

গান – যদি কাগজে লেখ নাম কাগজ ছিঁড়ে যাবে
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: মান্না দে
সুরকার: নচিকেতা ঘোষ
Category: বাংলা লিরিক্সTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:বেশ তো না হয় সপ্তঋষির – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:যদি কাঁদতে পারতাম তবে একটা বর্ষা হয়ে যেতো – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑