• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ফুলপাখি বন্ধু আমার ছিল – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » ফুলপাখি বন্ধু আমার ছিল – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
ফুলপাখি বন্ধু আমার ছিল,
আর মেঘ নদী বন্ধু আমার ছিল
তারা কোথায় গেল, কোথায় গেল
হারিয়ে কোথায় গেল, কোথায় হারিয়ে গেল ॥

চাঁদ তারা বন্ধু আমার ছিল,
আর ঝর্ণা পাহাড় বন্ধু আমার ছিল–
কোথায় বা সেই সোনা রোদের দিন,
কে জানে গো কেমন করে কাটছে ওদের দিন ।
কে যে আমায় অমন করে কেড়ে যে আজ নিল,
ওরা সব কোথায় গেল ॥

কোথায় বা সেই জোনাক জ্বলা রাত
ওদের সাথে সুখ-দুঃখের গল্প বলা রাত,
তবে কিগো ওরা আমায় পর করে আজ দিল,
ওরা সব কোথায় গেল ।।

***

গান – ফুলপাখি বন্ধু আমার ছিল
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: মান্না দে
সুরকার: নচিকেতা ঘোষ
ছায়াছবি: চিরদিনের
Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:যে বাঁশি ভেঙে গেছে তারে কেন গাইতে বলো – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:বেশ তো না হয় সপ্তঋষির – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑