• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এমন বন্ধু আর কে আছে তোমার মত মিষ্টার – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » এমন বন্ধু আর কে আছে তোমার মত মিষ্টার – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
এমন বন্ধু আর কে আছে তোমার মত মিষ্টার
কখনো বা ডারলিং কভু তুমি জননী,
কখনো বা স্নেহময়ী সিস্টার ।।

চলে গেলে — যেতে দাও,
হয়তো কখনো যদি দেবদাস হয়ে কেউ
বুকটাতে অকারণ চোট পায়
পার্বতী নামে কেউ ছিল তার জীবনে
একটি পেগেই, হু হু বাবা, একটি পেলেই সে যে ভুলে যায় মিষ্টার।।

প্রেয়সীরা আজকাল বলেনাতো ভালবাসি
বলে শুধু শাড়ী দাও টাকা দাও
দাও দাও দিয়ে যাও,
গ্লাসকে প্রিয়া ভেবে যত খুশী তার সাথে
প্রাণ খুলে ভক্ ভক্ করে যাও,
খরচা নাই–ও মিষ্টার ।।

কান হলো ঝালাপালা, অনাহারে শিশু কাঁদে
শেষ নেই আজ এই কান্নার
বোতলের গুণে জানি– মাতাল এ মনটার
বাজবে না কারো কোন হাহাকার ।।

***

গান – এমন বন্ধু আর কে আছে তোমার মত মিষ্টার
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: মান্না দে
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
ছায়াছবি: দীপ জ্বেলে যাই
Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:দেখনি কি পাথরেও ফোটে ফুল – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:গানে ভুবন ভরিয়ে দেবে ভেবে ছিলো একটি পাখী – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑