• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখি কালো আমার ভালো লাগে না – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » সখি কালো আমার ভালো লাগে না – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
সখি কালো আমার ভালো লাগে না,
ওর ভেতরে কালো বাইরে কালো
ওযে কলঙ্কেতে কালো
তাই তো ওকে ভালো লাগে না ।
ও সে যতই কালো হোক আমার ভালো লেগেছে,
তাই পটলচেরা চক্ষু দিয়ে চাকু মেরেছে ।।

হোকনা তার কালো বরণ
জানে ও বশীকরণ,
ঐ কেলে ছুরি (হ্যাঁ থুড়ি থুড়ি)
ঐ সুন্দরী আমায় ঘোল খাইয়ে ছেড়েছে ।।

মুখে ওর ঘোমটা আছে,
এদিকে আবার খেমটা নাচে,
বিধবার রঙ্গ ভারী কেলে সাপ অঙ্গে তারই ছোবল মেরেছে ।
তোমার যা খুশী তাই বল আমার ভালো লেগেছে ।।

আধফোটা ঐ রসকলি
সোহাগে যে পড়ে ঢলি,
( রসকলি আবার কোথায় দেখলেন? )
ওকে যে চিনতে পারে গোকূলে সে বেড়েছে ।
চেনা চিনির ধার ধারিনা মন‌টা ও কেড়েছে ।
মাইরি বলছি ভালো লেগেছে ।।

***

গান – সখি কালো আমার ভালো লাগে না
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: মান্না দে ও হেমন্ত মুখোপাধ্যায়
সুরকার: নচিকেতা ঘোষ
ছায়াছবি: স্ত্রী
Category: সিনেমার গানTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:সারাবেলা আজি কে ডাকে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑