• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বনে নয় মনে মোর পাখি আজ গান গায় – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বনে নয় মনে মোর পাখি আজ গান গায় – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
বনে নয় মনে মোর পাখি আজ গান গায়
এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়
গুন গুন ভ্রমরের ফাল্গুন
ডাকে মোরে আয় আয় আয় ।।

এ কি তবে রূপময় অপরূপ দিলো ডাক
স্বপনের সমারোহে বেলা আজ কেটে যাক
সুর আর সুরভীতে উন্মনা মন
যেন তারই সাড়া পায় ।।

চম্পা বকুলের ভাঙে ঘুম,
চঞ্চল হোলো আজ ফাল্গুন
কার সে চরণের সুর বাজে রুমঝুম ।

রঙে-রূপে জানি না এ সুন্দর নীলাকাশ
সে কি তবে এ জীবনে মধুরের উপহাস
তার ফুল বাঁশরীতে এই আমি
আপনারে যেন খুঁজে পাই ।।

***

গান – বনে নয় মনে মোর পাখি আজ গান গায়
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: মানবেন্দ্র মুখোপাধ্যায়
সুরকার: নচিকেতা ঘোষ
Category: বাংলা লিরিক্সTag: গৌরীপ্রসন্ন মজুমদার
Previous Post:যা খুশী ওরা বলে বলুক – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
Next Post:মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে – লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑