তোমার চোখের কাজলে আমার
ভালোবাসার কথা লেখা থাকবে–
আমায় ভালোবাসবে আর মনে রাখবে ।
তোমার প্রীতির আঁচলে আমার প্রেমের
প্রদীপখানি জানি ঢাকবে ।।
জীবনের এক দিকে ভাঙন
আবার একদিকে সৃষ্টি,
পাহাড়ের একদিকে রোদ্দুর
আবার একদিকে বৃষ্টি–
এই বৃষ্টি রোদে ভিজে তুমি
আমায় পিছু ডাকবে ।।
প্রেমেরই একটি নাম হাসি
আবার আর একটি নাম দুঃখ,
চলার এই পথ কোথাও সহজ
আবার কোথাও বা সে রুক্ষ–
সেই কান্না-হাসির আলো ছায়ায়
আমার ছবি আঁকবে ।।
***
গান – তোমার চোখের কাজলে আমার ভালোবাসার
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার
কণ্ঠশিল্পী: বিশ্বজিৎ
সুরকার: নচিকেতা ঘোষ
Leave a Reply