• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চামেলি মেলো না আঁখি – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » চামেলি মেলো না আঁখি – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
চামেলি মেলো না আঁখি,
চাঁদিনী কেন মিছে মায়া রাখো
আসেনি তো সে প্রিয় কুঞ্জবনে
কোকিলা কেন কুহু কুহু ডাকো ।।

প্রেমের প্রথম উচ্ছলতায়
সলাজ নত মুখে ধরা দিল তায়—
সে লাজ ভেঙো নাকো, মিনতি রাখো ।।

ভালো লাগে তার দু’টি কথা
নয়নে দিল মনের বারতা ।

সে নয়ন ওঠে যে ছলছলি
মন কেঁদে বলে শোনো গো কলি–
সুরভি দিয়ে কেন মধুপে ডাকো ।।

***

গান – চামেলি মেলো না আঁখি
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠশিল্পী: ধনঞ্জয় ভট্টাচার্য
সুরকার: রতু মুখোপাধ্যায়
Category: বাংলা লিরিক্সTag: পুলক বন্দ্যোপাধ্যায়
Previous Post:সোনায় ঢেকে অঙ্গ কেন এতো রঙ্গ – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
Next Post:আমি রামরসায়ন পান করে যে মাতাল হয়েছি – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑