• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এই তো সেদিন তুমি আমারে বোঝালে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » এই তো সেদিন তুমি আমারে বোঝালে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
এই তো সেদিন তুমি আমারে বোঝালে
আমার অবুঝ বেদনা ।
দুটি হাত ধরে আমি তোমায় বলেছি
এ শুধু আমার, তুমি কেঁদো না ।।

তোমার প্রেমের কাছে চির-ঋণী করে
আরো কি চেয়েছো দিতে এ হৃদয় ভরে ।
কণাটুকু তার আমি শুধিতে পারিনি
ব্যথা দিয়ে তাই আর বেঁধো না ।।

অনেক হারাতে হল জীবনে তোমার
সেই অপরাধে আমি অপরাধী,
এবার একলা আমি কাঁদি ।

বিদায় নেবার আগে বলে যেতে চাই
তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই ।
স্বরলিপি ভুল করা শেষের এ-গান
স্মৃতির বীণায় আর সেধো না ।।

***

গান – এই তো সেদিন তুমি আমারে বোঝালে
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠশিল্পী: মান্না দে
সুরকার: মান্না দে
Category: বাংলা লিরিক্সTag: পুলক বন্দ্যোপাধ্যায়
Previous Post:আঁকা বাঁকা পথে যদি মন হয়ে যায় নদী – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
Next Post:কেন সর্বনাশের নেশা ধরিয়ে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑