• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে,
আল দিয়ে কে গেছে কোথায় জানি না ।
সবুজ ধানের শীষ যে ক’টি ঝরেছে।
শিস্ দিয়ে কোন ময়না কী গায় জানি না ।।

সারস পাখির শঙ্খবরণ পাখাতে–
কে এলো আজ রোদের সোনা মাখাতে ।
গাঙশালিখের দলকে পাগল করেছে।
সে কার মরমের গোপন কথায়– জানি না ।।

জানি না উছলে ওঠা ঝিলের জলে কে দিল ঢেউ
শুধু জানি এই দেশেতে মনের মতো এসেছে কেউ ।

সময় ভুলে ফুটলো কলি অকালে
বটের ছায়া নামলো বুঝি সকালে ।
যার মিতালীর স্বপ্নে হৃদয় ভরেছে
তার রূপটি কেমন আর নামটি কী হায় জানি না ।।

***
গান – আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠশিল্পী: তরুণ বন্দ্যোপাধ্যায়
সুরকার: প্রশান্ত ভট্টাচার্য
Category: বাংলা লিরিক্সTag: পুলক বন্দ্যোপাধ্যায়
Previous Post:ওগো সুন্দরী আজ অপরূপ সাজে সাজো – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
Next Post:যাবার আগে কিছু বলে গেলে না – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑