• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি তফাৎ বুঝি না – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আমি তফাৎ বুঝি না – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
আমি তফাৎ বুঝি না
দুজনার তফাৎ বুঝি না,
আমার জন্মদাত্রী মা-ই আমার ঠাকুর ঘরের মা ।।
আমি তফাৎ বুঝি না–

যখন মায়ের কাছে আসি
দেখি মায়ের মুখে হাসি
আমার দুচোখ দ্যাখে দুটি মা নয়
একটি মায়ের একই প্রতিমা ।।

মা হওয়া নয় মুখের কথা মাকে দেখেই বুঝি
ভালোবাসার শেষ ঠিকানা মায়ের কাছেই খুঁজি ।

মা কখনো হয় কি দুভাগ
ভিন্ন কি হয় মায়ের সোহাগ
আমার মানবী মা দেবী মায়ের
মানবী মা দেবী মায়ের হৃদয়ে যে একই করুণা ।।

***
গান – আমি তফাৎ বুঝি না
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠশিল্পী: মান্না দে
সুরকার: মৃণাল বন্দ্যোপাধ্যায়
Category: বাংলা লিরিক্সTag: পুলক বন্দ্যোপাধ্যায়
Previous Post:জলে নেবো না আর থই পাবে না – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
Next Post:লাজবতী নুপুরের রিনি ঝিনি ঝিনি – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑