• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কত রাগিণীর ভুল ভাঙাতে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » কত রাগিণীর ভুল ভাঙাতে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
কত রাগিণীর ভুল ভাঙাতে
বাঁশি ভরে গেছে আঘাতে,
প্রজাপতি পেল যে ব্যথা
কাঁটাবনে ফুল জাগাতে ||
তবু সুখ, তাতেই ভরেছে মোর বুক ।

দীপের গরব বাড়িয়ে
কত শিখা গেছে হারিয়ে,
কত মেঘ ঝরে গেছে গো
আকাশে নীলাভা লাগাতে ||

তুফান তোমার সাগরে তবু মোর হিয়া ডুব দিল যে
তোমার মনের অতলে ঝিনুকে মুকুতা ছিল যে |

হয়তো বা ফেরা হবে না
কূলের ঠিকানা রবে না,
আলেয়া জেনেও যাবো গো
সে আলোর জয় জানাতে ||

***
গান – কত রাগিণীর ভুল ভাঙাতে
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠশিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
Category: বাংলা লিরিক্সTag: পুলক বন্দ্যোপাধ্যায়
Previous Post:আমায় চিনতে কেন পারছো না মা – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
Next Post:আমার ক’বার মরণ হবে বলো – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑