• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » সিনেমার গান » নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
বুঝি বা পথ ভুলে যায়–
কুলায়ে যেতে যেতে কি যেন কাকলি
আমারে দিয়ে যেতে চায় ||


দূর পাহাড়ের উদাস মেঘের দেশে
ওই গোধূলির রঙিন সোহাগ মেশে ;
বনের মর্মরে বাতাস চুপি চুপি
কি বাঁশি ফেলে রাখে হায় ||


কোন্ অপরূপ অরূপ রূপের রাগে
সুর হয়ে রয় আমার গানের আগে ;
স্বপন কথাগুলি ফোটে কি ফোটে না
সুরভি তবু আঁখি ছায় ||

***
গান – নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
কণ্ঠশিল্পী: লতা মঙ্গেশকর
সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
ছায়াছবি: মণিহার
Category: সিনেমার গানTag: পুলক বন্দ্যোপাধ্যায়
Previous Post:মা গো মা, মা গো আমি এলাম তোমার কোলে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়
Next Post:আজ কৃষ্ণচূড়ার আবীর নিয়ে আকাশ খেলে হোলি – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑